আন্তর্জাতিক

মিয়ানমারে কারাগার থেকে মুক্তি পেলেন ৬ শতাধিক বন্দি

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর আটক ছয় শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন। বুধবার (২৪ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে ১৫টি বাসে মুক্তিপ্রাপ্তদের দেখা গেছে। এদের অধিকাংশই তরুণ। এদের অনেকে বিক্ষোভের প্রতীক তিন আঙ্গুল দেখিয়েছেন।

সরকারি সম্প্রচারমাধ্যমে মুক্তি পাওয়া ব্যক্তিদের সংখ্যা ৬২৮ বলে জানানো হয়েছে।

দ্য অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, গত পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর অন্তত দুই হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছিল সামরিক জান্তা।

আইনি পরামর্শক গ্রুপের এক সদস্য বলেন, ‘কাউকে বিক্ষোভের সময় বা রাতের অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল। আবার কিছু কেনাকেটা করতে বাড়ির বাইরে গিয়েছিলেন এমন ব্যক্তিরাও এদের মধ্যে রয়েছেন।’

এদিকে, বন্দিদের মুক্তি দেওয়া হলেও বুধবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কোনো দোকানপাট কিংবা ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল না।

নোবেল অং নামে এক অধিকার কর্মী বলেন, ‘ঘোরাঘুরি নেই, দোকান নেই, কাজ নেই। সব বন্ধ। কেবল এক দিনের জন্য।’

ইয়াঙ্গুনের মায়াঙ্গোন জেলার এক বাসিন্দা বলেন, ‘মাংস ও সবজি বিক্রেতাদের রাস্তায় দেখা যায়নি। কোনো গাড়ির শব্দ নেই, কেবল রয়েছে পাখির কিচিরমিচির।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা