আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় পাহাড় থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে পড়ে অন্তত ১৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।

শনিবার ( ২০ মার্চ ) দেশটির মধ্যাঞ্চলীয় শহর পাসারায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন।

এদিন সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে যায়। স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক অজিত রোহানা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

বাসচালক জীবিত রয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সূত্র: ডেইলি মিরর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা