আন্তর্জাতিক

মেক্সিকোতে পুলিশ বহরে হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো মধ্যাঞ্চলে বৃহস্পতিবার (১৮ মার্চ) পুলিশ বহরে অপরাধী চক্রের এক হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মেক্সিকো রাজ্যের কোয়াতাপাক হরিনাস পৌরসভা এলাকায় সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ টহল দল হামলার শিকার হয়।

সুনির্দিষ্ট কোন অপরাধী চক্রকে দায়ী না করে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয় ও প্রসিকিউটররা জানিয়েছে, নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং জেলা অ্যাটর্নি দফতরের এজেন্টরা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এদিকে, কর্তৃপক্ষ এ হামলাকে একটি ‘কাপুরুষোচিত’ হামলা হিসেবে অভিহিত করে এর কঠোর নিন্দা জানিয়েছে।

রাজধানীর পার্শ্ববর্তী দ্য স্টেট অব মেক্সিকো রাজ্যে বিভিন্ন অপরাধী চক্রের উপস্থিতির কারণে এ রাজ্যকে দেশের সবচেয়ে সহিংসতাপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

দেশটিতে মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ে ২০০৬ সালে সরকার সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা