আন্তর্জাতিক

রমজানের শেষ দশদিন ২৪ ঘন্টা খোলা থাকবে মসজিদে নববী

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজান উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি। এতে বলা হয়, তারাবির নামাজের আধাঘন্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘন্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমজানের শেষ দশ দিন ২৪ ঘন্টা মসজিদ খোলা থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন।

রিয়াজুল জান্নাহ, ইমাম, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের জায়গা নির্ধারিত থাকবে।

মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদে নামাজ আদায় করতে পারবেন। এসব কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে হারামাইন শরিফাইন পরিচালনা কমিটি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা