আন্তর্জাতিক

উড়ন্ত বিমানে শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। এই ঘটনা ঘটেছে ইন্ডিগো বিমানের ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী ফ্লাইটে।

এক বিবৃতিতে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের এক কেবিন ক্রু এবং এক চিকিৎসকের সহায়তায় শিশুটির জন্ম হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মাঝ আকাশে ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী বিমানের ৬ই ৪৬৯ ফ্লাইটে এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। ইন্ডিগোর ক্রু এবং ডা. সুবাহানা নাজির প্রসূতি নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন।

সৌভাগ্যক্রমে ওই চিকিৎসক বিমানে ছিলেন বলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনা জানার পর জয়পুর বিমানবন্দর তাৎক্ষণিকভাবে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।

মা এবং শিশু দু’জনেই এখন সুস্থ আছেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিমানটি স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে ব্যাঙ্গালুর থেকে যাত্রা শুরু করে এবং সকাল ৬টায় জয়পুরে অবতরণ করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা