আন্তর্জাতিক

বাড়ছে সাগরে দূষণের মাত্রা

সান নিউজ ডেস্ক : করোনা মহামারি শুরুর পর লকডাউনে বায়ু দূষণ কমলেও উল্টো চিত্র সমুদ্রে। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের বর্জ্যে সাগরে দূষণের মাত্রা বাড়ছে। এডিবি জানিয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় প্রতিদিন অতিরিক্ত ২৮০ টন মেডিকেল বর্জ্য তৈরি হচ্ছে, যার বেশিরভাগই ফেলা হচ্ছে সাগরে।

করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক, গ্লাভস, পিপিই ও স্যানিটাইজারের মতো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর ব্যবহার বেড়েছে বহু গুণ। দিনশেষে এসব বর্জ্য ফেলা হচ্ছে যেখানে সেখানে, যা গিয়ে পড়ছে সাগরে।

ফিলিপাইনের ম্যানিলায় সমুদ্র সৈকতে প্রবাল ঢেকে যাচ্ছে এসব বর্জ্যে। সাগরের পানিতে ভাসছে অন্যান্য সুরক্ষা সরঞ্জামও।

এশীয় উন্নয়ন ব্যাংক জানিয়েছে, ম্যানিলায় এখন প্রতিদিন অতিরিক্ত ২৮০ টন মেডিকেল বর্জ্য তৈরি হচ্ছে, যার বেশিরভাগই ফেলা হচ্ছে সাগরে। এসব বর্জ্য থেকে নির্গত প্লাস্টিক মিশছে পানিতে। ঝুঁকিতে পড়ছে সামুদ্রিক প্রাণি।

সংকট মোকাবিলায় মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করার আহ্বান জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা