আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে লাগাতার রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ভয়াবহ রকেট হামলার ঘটনা ঘটেছে। আইন আল-আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে অন্তত দশটি রকেট হামলা চালানো হয়। খবর আল জাজিরা।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয় বলে জানিয়েছেন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো। বুধবার এক টুইটবার্তায় এমনটি জানান মারোট্টো। তবে হামলায় হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে গত বছরের ৮ জানুয়ারি এই ঘাঁটিতেই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পোপ ফ্রান্সিসের ইরাক সফরের একদিন আগে নতুন করে এই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল। ইরাকি নিরাপত্তা বাহিনী সূত্রে সিবিএস নিউজ জানায়, আজ সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। ইরাকী বাহিনী দাবি করেছে রকেটগুলো ইরানের আরাশ মডেলের।

বাগদাদ অপারেশনস কমান্ডের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আনবার প্রদেশে অবস্থিত ঘাঁটির ৮ কিলোমিটার দূর থেকে অন্তত ১৩টি রকেট ছোড়া হয়েছিল।

ইরাকের নিরাপত্তাবাহিনীর একটি সূত্র নাম না প্রকাশ করার শর্তে বলেন যে, রকেটগুলো বাইদার এলাকা থেকে ছোড়া হয়েছিল।

গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে হামলা হলো।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা