জনসনর উদ্ভাবিত টিকার অনুমোদন 
আন্তর্জাতিক

জনসনের উদ্ভাবিত টিকার অনুমোদন 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকার এক ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এর আগে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে এফডিএ গঠিত ২২ সদস্যের কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা টিকার এক ডোজ কার্যকর ও নিরাপদ বলে তা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল।

ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার দরকার হয় না জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকা, সাধারণ ফ্রিজে রাখলেই হয়।

নিজেদের টিকার পরীক্ষা দেখে জনসন অ্যান্ড জনসনের দাবি- আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে এটি করোনার খুব খারাপ ধরনকে মোকাবিলা করতে পারে। ভাইরাসের নতুন ধরনগুলোর ক্ষেত্রে এই ভ্যাকসিনের সাফল্যের হার ৮৫ শতাংশ। তবে সাধারণ করোনা ঠেকানোর ক্ষেত্রে সাফল্যের হার ৬৬ শতাংশ।

চলতি বছর বিশ্বব্যাপী ১শ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাজ্য এরইমধ্যে এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এই ভ্যাকসিনে সাধারণ ঠান্ডার ভাইরাস প্রতিরোধক ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিরীহ করা হয়েছে, যাতে কোনও ক্ষতি না হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এফডিএ যদি নতুন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়, জনসন এন্ড জনসন যাতে দ্রুত এটি উৎপাদন করতে পারে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা