আন্তর্জাতিক

ভারতে করোনার সংক্রমণ আরও ভয়াবহের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে বুধবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে রয়টার্স।

প্রায় এক মাস আগে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছিল, দেশের করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। তবে সম্প্রতি মহারাষ্ট্র ও কেরালায় সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। মূলত মাস্ক পরায় অনীহা এবং সামাজিক দূরত্ব মেনে না চলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

করোনায় আক্রান্তের তালিকায় বিশ্বে ভারত দ্বিতীয়। দেশটির এক কোটি ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যুও ১০০ পেরিয়েছে। বুধবার এই সংখ্যা ছিল ১০৪।

৯টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের দিকে ইঙ্গিত করে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘বিশেষ করে ভাইরাসের নতুন রূপের প্রভাবে ... এই বিস্তার রোধে কঠোর ব্যবস্থা বাস্তবায়নে যে কোনো শিথিলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’

মন্ত্রণালয় জানিয়েছে, ছত্তিশগড়, গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মিরে সংক্রমণের হার বাড়ছে। এছাড়া কর্নাটক, তামিল নাড়ু ও পশ্চিমবঙ্গেও সংক্রমণের হার বাড়ছে।

গত সপ্তাহে ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলগুলোতে দৈনিক সংক্রমণ একশ এর বেশি ছিল। তবে কেরালা ও মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ চার হাজারের বেশি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা