আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় নিউজ কন্টেন্ট ব্লক করলো ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের নিউজ কন্টেন্ট শেয়ার ও দেখার সুযোগ ব্লক করে দিয়েছে ফেসবুক। বৃহস্পতিবার থেকে স্থানীয় ও আন্তর্জাতিক নিউজ সাইটের সব ফেসবুক পেজ-এ ঢুকতে পারছেন না দেশটির ফেসবুক ব্যবহারকারীরা। আবার অস্ট্রেলিয়ার নিউজ প্রকাশনাও দেখতে পারছেন না দেশটির বাইরে থাকা ফেসবুক ব্যবহারকারীরা। সরকারের স্বাস্থ্য, জরুরি পরিস্থিতিসহ আরও কয়েকটি পেজও ব্লক করে দেওয়া হয়। তবে পরে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো ভুল বশত ব্লক হয়েছে। দেশটির সরকার বলছে, নিউজ ব্লকের কারণে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়বে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়া সরকারের এক প্রস্তাবিত আইনের কারণেই এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ওই আইনে নিউজ কন্টেন্টের কারণে ফেসবুককে মূল্য পরিশোধ করতে বলা হয়েছে। তবে ফেসবুক ও গুগলের মতো কোম্পানিগুলো বলছে, ইন্টারনেট যেভাবে কাজ করে তা এই আইনে প্রতিফলিত হয়নি আর অন্যায্যভাবে তাদের জরিমানা করা হচ্ছে। বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাবিত আইনটি অনুমোদিত হয়। দেশটির সরকার বলছে তারা আইন অনুযায়ী অগ্রসর হবে। যোগাযোগ মন্ত্রী পল ফ্লেচার ফেসবুককে সতর্কভাবে সবকিছু চিন্তা করতে তাগিদ দিয়েছেন।

ফেসবুক অস্ট্রেলিয়ায় নিউজ কন্টেন্ট ব্লক করে দেওয়ার কয়েক ঘণ্টা আগে রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনগুলোর সাইট থেকে শেয়ার করা নিউজের মূল্য পরিশোধে সম্মত হয়েছে গুগল।

অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা নিয়ন্ত্রকেরা বলছেন, টেক জায়ান্টস এবং প্রকাশকদের মধ্যে লাভ ভাগাভাগিতে ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতেই তারা নতুন আইনের প্রস্তাব করেছেন। তবে ফেসবুক বলছে, ওই আইনটি তাদের সামনে দুইটি সুযোগ থেকে একটি বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি করেছে: হয় এই সম্পর্কের বাস্তবতাস অস্বীকার করা আইনটি মেনে নেওয়া, অন্যথায় অস্ট্রেলিয়ায় আমাদের সেবায় নিউজ কন্টেন্ট অনুমোদন বন্ধ করে দেওয়া। এক ব্লগ পোস্টে ফেসবুক বলেছে, ‘আমরা ভগ্ন হৃদয়ে পরেরটাই বেছে নিয়েছি।’

অস্ট্রেলিয়ার প্রকাশকেরাও নিজেদের ফেসবুক পেজ-এ কোনও নিউজ লিংক শেয়ার করতে পারছেন না। দ্য ন্যাশনাল ব্রডকাস্টার, এবিসি এবং সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য অস্ট্রেলিয়ান-এর মতো সংবাদমাধ্যমগুলোর লাখ লাখ ফেসবুক অনুসারী রয়েছে।

ফেসবুক বলছে, গত বছর তাদের প্লাটফর্মে নিউজ লিংক শেয়ার করার মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রকাশকেরা প্রায় ৪০ কোটি ৭০ লাখ ডলার আয় করার সুযোগ পেয়েছেন। কিন্তু এই আয় থেকে ফেসবুকের আয়ের পরিমাণ খুবই সীমিত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা