আন্তর্জাতিক

এবার প্রাণীর দেহে কোভিড-১৯ পরীক্ষা শুরু করেছে দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গৃহপালিত বিড়াল ও কুকুরের করোনা ভাইরাস পরীক্ষার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলের মেট্রোপলিটন সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, এসব প্রাণীদের লক্ষণ থাকলে সেগুলোকে পরীক্ষা করানো হবে।

কয়েক সপ্তাহ আগে একটি বিড়ালছানার দেহে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিউলের মেট্রোপলিটন সরকার জানিয়েছে, মালিকের করোনা শনাক্তের পর যেসব প্রাণীর মধ্যে শ্বাসকষ্ট কিংবা জ্বরের সমস্যা দেখা দেবে কেবল তাদেরই করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। আর যেসব প্রাণীর দেহে ভাইরাস শনাক্ত হবে সেগুলোকে অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে।

রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ইয়ো-মি জানিয়েছেন, করোনায় আক্রান্ত পোষা প্রাণীকে আইসোলেশন সেন্টারে পাঠানোর প্রয়োজন নেই। কারণ হিসেবে তিনি বলেন মানুষ এবং পোষা প্রাণীর মধ্যে করোনা ছড়িয়ে পড়ার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে প্রাণীর মালিক যদি অসুস্থতার কারণে দেখাশুনা করতে অক্ষম হন সেক্ষেত্রে আইসোলেশন কেন্দ্রে পাঠানো যাবে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত যেসব ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তাদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়।

তবে পোষা প্রাণী নিয়ে চলাফেরার বিষয়ে সতর্ক করে দিয়েছেন রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ইয়ো-মি। বাইরে চলাফেরার সময়ে অন্যান্য মানুষ এবং প্রাণী থেকে অন্তত দুই মিটার দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা