আন্তর্জাতিক

করোনায় বহু লোক বেকার : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : নতুন একটি বড় অংকের আর্থিক সহায়তা প্যাকেজ পাসে দ্রুত কাজ করে যাচ্ছেন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা মহামারীর কারণে বহু আমেরিকান ব্রেকিং পয়েন্টের কাছে পৌঁছে যাচ্ছেন।

বাইডেন কংগ্রেসের মাধ্যমে, এমনকি রিপাবলিকান দলের সমর্থন ছাড়াই এই আর্থিক সহায়তা প্যাকেজ পাস করতে যাচ্ছেন। খবর: এএফপি।

হোয়াইট হাউসে এক ভাষণে তিনি বলেন, ‘আমি এই দেশে অনেক কষ্ট দেখছি। মহামারীর কারণে দেশে বহু লোক বেকার হয়ে পড়েছেন এবং এতে অনেক লোককে ক্ষুধার্ত থাকতে হচ্ছে।’

বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি, আমেরিকার জনগণ এই মুহূর্তে সাহায্যের জন্য তাদের সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সুতরাং আমি কাজ করে যাচ্ছি, এ ব্যাপারে আমি দ্রুত কাজ করছি।’

তিনি বলেন, তিনি ১.৯ ট্রিলিয়ন ডলারের এ প্যাকেজের জন্য দ্বিপাক্ষিক সমর্থন চান। আর এই প্যাকেজের আওতায় জাতীয় ভাবে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার লড়াইয়ে এবং আমেরিকানদের আর্থিক সহায়তা দিতে অর্থ বরাদ্দ করা হবে। এর আওতায় উদ্দীপনার বিভিন্ন চেকের এক হাজার চারশ ডলার রয়েছে।

তবে ডেমোক্রেটিক এ নেতা বলেন, তার প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশকে উদ্ধার করা। কেননা, এখানে বহু নাগরিক ব্রেকিং পয়েন্টের কাছে পৌঁছে যাচ্ছেন।’তিনি বলেন, ‘এক্ষেত্রে আমি রিপাবলিকান দলের সমর্থন আশা করছি। তবে তারা এ ব্যাপারে এগিয়ে না আসলেও আমি মনে করি আমরা তা করবো।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই দেশের ভোগান্তি হ্রাস করতে পারি। আমি সত্যি বিশ্বাস করি, প্রকৃত সহায়তা সঠিক পথে রয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা