আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন সাংবাদিক হত্যার আসামি খালাসে অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যা মামলার মূল আসামি ওমর সৈয়দ শেখকে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) খালাস করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এ রায়ে যুক্তরাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি'র অনলাইন প্রতিবেদন থেকে জানা যায় যুক্তরাষ্ট্র এ রায়ের বিষয়ে চাপ দিলে এটি নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পুনরায় ভাবতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিনকেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীর সাথে সাংবাদিক পার্ল হত্যাকাণ্ডের রায়ের বিষয়ে কথা হয়েছে। যা শনিবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

পাকিস্তানের সিন্ধু সরকার এই রায় পুনর্বিবেচনার আবেদন করেছে যা আগামী ১ ফেব্রুয়ারি দেশটির সুপ্রিম কোর্টে শুনানি হবে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ব্লিনকেন নিজেই বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন নাগরিকের বিরুদ্ধে নৃশংস অপরাধের জন্য আমেরিকার আদালতে ওমরের বিচারের প্রস্তাব দেওয়া হয়েছে।' অর্থাৎ ওমরকে আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয় ওয়াশিংটন।

ব্লিনকেন বলেন, 'ড্যানিয়েল পার্লের অপহরণ এবং হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের খালাস করে দেওয়ার যে রায় দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, তাতে অত্যন্ত উদ্বিগ্ন আমেরিকা। তাদের ছেড়ে দেওয়ার যে কোনও প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।'

২০০২ সালে পার্লকে অপহরণ করে হত্যা করা হয়। তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠন আল-কায়দার মধ্যে যোগসূত্র বের করার খবরের উপর কাজ করছিলেন। একারণে এই হত্যাকাণ্ডের মূলচক্রীকে খালাস করে দেওয়ার রায়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা