আন্তর্জাতিক

ভারতে গণঅনশনে কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের সাথে সংঘর্ষের পর এবার ভারতীয় কৃষকরা একদিনের গণঅনশনে বসেছেন। চলমান আন্দোলনকে আরও জোরদার করতে তারা শনিবার (৩০ জানুয়ারি) দিল্লিতে এই অনশন করছেন ।

বিতর্কিত তিন কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে প্রায় দুইমাস ধরে ভারতের কৃষকেরা সড়কে আন্দোলন করছেন। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা রাজধানী দিল্লিতে ঢুকে পড়েন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওই দিন এক কৃষকের মৃত্যুসহ আহত হয়েছেন শতাধিক কৃষক। সংঘর্ষে তাদের প্রায় তিনশ সদস্য আহত হয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। ওই ঘটনায় পুলিশ অনেকগুলো মামলা করেছে। শনিবার ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ৭৩তম মৃত্যু দিবস।

মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে তারা শনিবার অনশন করছেন বলে জানান কৃষক নেতারা।

সংযুক্ত কৃষাণ মোর্চা গ্রুপের নেতা দর্শন পাল বলেন, 'কৃষকদের এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং শান্তিপূর্ণ থাকবে। 'সত্য এবং অহিংসার মাহাত্ম্য ছড়িয়ে দিতেই আমরা ৩০ জানুয়ারি এ গণঅনশনের আয়োজন করেছি।'

কৃষকদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারের সঙ্গে কৃষক ইউনিয়নের নেতাদের ১১ দফা আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত হওয়া সব আলোচনাই ব্যর্থ হওয়ায় এ অচলাবস্থার ‍অবসান হচ্ছে না। কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের করা নতুন ওই তিন কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার চান।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা