আন্তর্জাতিক

সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু আগামী মাসে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা অভিশংসন শুনানির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। শুক্রবার (২২ জানুয়ারি) এ কথা জানান সিনেটের এক শীর্ষ নেতা।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সোমবার অভিশংসনের দলিলপত্র হস্তান্তর করবেন বলে সিনেটকে জানিয়েছেন।

সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শমার শুক্রবার সিনেটে বলেন, ‘কোনো ভুল করা চলবে না। যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রেসিডেন্টের (সাবেক) দোষ বিচারে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।’

‘এটি হতে যাচ্ছে একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ শুনানি।’

গত ১৩ জানুয়ারি ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিনিধি পরিষদে কয়েক ঘণ্টার বিতর্ক শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসিত করা হয়। তার বিরুদ্ধে গত ৬ জানুয়ারি হোয়াইট হাউসের বাইরে একটি সমাবেশের ভাষণে ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই হলেন একমাত্র প্রেসিডেন্ট যাকে দুইবার অভিশংসন করা হল। এর আগে ২০১৯ সালে ট্রাম্প প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসনের সম্মুখীন হন।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে আগ্রাসী তাণ্ডব চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। তখন কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় অনুমোদনের প্রক্রিয়া চলছিল সেখানে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা