বাইডেনের শপথের আগেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প
আন্তর্জাতিক

বাইডেনের শপথের আগেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ জানুয়ারি) মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন ট্রাম্প। যদিও ট্রাম আগেই জানিয়েছিলেন জো বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, বাইডেনের শপথের দিন সকালেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। ট্রাম্প তার বিদায়ী অনুষ্ঠান ওয়াশিংটনের বাইরের ঘাঁটি জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজে করার পরিকল্পনা করেছেন। বিদায়ী অনুষ্ঠান শেষে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে পরবর্তী জীবন শুরু করবেন।

এরআগে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্প অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবার অভিশংসিত হয়েছেন। ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় প্রতিনিধি পরিষদ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালেও একবার অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।

গত বছরের নভেম্বরে ভোটের পর হার স্বীকার না করে উল্টো কারচুপির অভিযোগ তুলে নির্বাচনকে বিতর্কিত করেছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প।

গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্টের ক্যাপিটল ভবনে বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। এ হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়।

আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা