আন্তর্জাতিক

আবারও ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে বিরাজ করছে অনিশ্চয়তা। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান সামনে রেখে আবারও ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা দেখা দিয়েছে। দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

বাইডেনের জয় ঠেকাতে ট্রাম্প সমর্থকদের ব্যর্থ অভ্যুত্থানের পর তারা এবার সর্বশেষ হামলা করতে পারে এমন আশঙ্কার খবর প্রচার করছে মার্কিন গণমাধ্যম সিএনএন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক সতর্কতার বরাত দিয়ে ওই খবরে বলা হয়, বাইডেনের ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠানের আগে ১৭ জানুয়ারি ট্রাম্পের উগ্র সমর্থকরা ক্যাপিটল হিল প্রাঙ্গণে আবারো হামলা চালাতে পারে। বাইডেনের ক্ষমতা গ্রহণ ঠেকাতে এ হামলাকে তারা শেষ সুযোগ হিসেবে বেছে নিতে পারে।

৬ জানুয়ারি ইতিহাসের কলঙ্কজনক হামলার পর ট্রাম্প সমর্থকদের পক্ষ থেকে টুইটারে দ্বিতীয় হামলার জন্য উদ্বুদ্ধ করে বলা হয় যুক্তরাষ্ট্রের জন্ম ১৭৭৬ সালের ৪ জুলাই এবং মৃত্যু ২০২১ সালের ২০ জানুয়ারি, তাই দেশ রক্ষায় এটা শেষ সুযোগ। এমন ভয়াবহ বার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে উগ্রপন্থিরা সহিংসতার পথ বেছে নিতে পারে, যা নিয়ে নিরাপত্তা বাহিনীর এখনই কাজ করা প্রয়োজন।

প্রথমবারের মতো ট্রাম্প পরাজয় মেনে ক্ষমতা হস্তান্তরের কথা স্বীকার করলেও ২০ জানুয়ারির বাইডেনের শপথ অনুষ্ঠানে তার না থাকার ঘোষণাও সন্দেহজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন শীর্ষ জেনারেল জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন।

এদিকে দ্বিতীয় দফায় ট্রাম্পের অভিশংসনে পদক্ষেপ নিয়েছে ডেমোক্র্যাট শিবির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা