আন্তর্জাতিক

আরও একধাপ এগিয়ে গেলো টুইটার : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুরোপুরি বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে সহিংসতা ছড়ানোর ঝুঁকি থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনার জেরে তার টুইটার ১২ ঘণ্টার জন্য জন্য স্থগিত করে কর্তৃপক্ষ।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্টের পোস্ট পর্যালোচনা করেই বাতিল করা হয়েছে। টুইটারে ট্রাম্পের অনেক ফলোয়ার রয়েছেন। এর আগে তাকে সতর্কও করা হয়।

@realDonaldTrump account বাতিলের কিছুক্ষণের মধ্যেই ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিসিয়াল’- পটাস (US president's official @Potus) থেকে পোস্ট করেন ট্রাম্প। এক প্রতিক্রিয়া ট্রাম্প জানান, ‘আমরা চুপ থাকব না।’

ট্রাম্প বলেন, 'আমাদের কণ্ঠরোধ করে দেওয়ার প্রচেষ্টায় টুইটার আরো একধাপ এগিয়ে গেল। টুইটারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেমোক্র্যাট এবং বামপন্থিদের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে। তবে আমরা চুপ করে বসে থাকব না। স্বাধীন মতপ্রকাশে টুইটার এখন সঠিক জায়গা নয়। এমন পর্যায়ে চলে যাচ্ছে, যেখানে দুষ্টু লোকদের নির্দ্বিধায় কথা বলতে দেওয়া হচ্ছে।'

গত বুধবার মার্কিন আইনসভা ভবন বা ক্যাপিটল হিলে ট্রাম্প–সমর্থকদের ন্যক্কারজনক হামলার পর পাঁচজন মারা যান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ হামলা নজিরবিহীন। এ হামলার পর যুক্তরাষ্ট্রে তো বটেই, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মার্কিন আইনপ্রণেতাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বিদ্বেষমূলক প্রচার বন্ধের আহ্বান জানান। এমনকি গত বৃহস্পতিবার সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা টুইট করে ট্রাম্পের অ্যাকাউন্ট একেবারে বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা