আন্তর্জাতিক

ওয়াশিংটনে সহিংসতায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটল হিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সহিংসতায় আহত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

এ খবরটি এমন এক সময় এলো, যখন সহিংসতা উসকে দেয়ায় ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের দাবি তুলেছেন ডেমোক্র্যাটদলীয় কর্মকর্তারা।

প্রেসিডেন্টকে তার পদে অযোগ্য ঘোষণা করতে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

আর তা কার্যকর করা না হলে বিকল্প হিসেবে তিনি প্রেসিডেন্টকে অভিশংসন প্রক্রিয়া শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। চারদিক থেকে চাপ আসার পর এই জঘন্য হামলার নিন্দা জানিয়েছেন ট্রাম্প।

কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন নির্বাচিত প্রেসিডেন্টের জো বাইডেনের বিজয়কে স্বীকৃতি দিতে যাচ্ছিল, তখন নির্বাচনী ফলের বিরুদ্ধে লড়াই করতে সমর্থকদের উৎসাহিত করেন ট্রাম্প। এর পরেই এই দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই তাণ্ডবে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর এসেছে। যাদের মধ্যে মার্কিন ক্যাপিটল পুলিশের কর্মকর্তা ব্রিয়ান সিকনিকও আছেন। বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, সিকনিক বুধবার দাঙ্গার সময় দায়িত্বপালন করছিলেন এবং নিরাপত্তাকর্মীদের উপর বিক্ষোভকারীদের হামলার সময় মারামারিতে আহত হন।

সেখান থেকে বিভাগীয় কার্যালয়ে ফেরার পর তিনি ‍অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে বৃহস্পতিবার সকালের দিকেই সিকনিকের মৃত্যুর খবর প্রচার করা হয়। কিন্তু তিনি তখনও জীবিত ছিলেন বলে জানায় পুলিশ।

এছাড়া আসলি ব্যাবিট নামে মার্কিন বিমান বাহিনীর সাবেক এক নারী কর্মকর্তাও নিহত হয়েছেন। তিনি ট্রাম্পের সমর্থনে ক্যাপিটলের দাঙ্গায় অংশ নিয়েছিলেন।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা