আন্তর্জাতিক

সহিংসতার আশংকায় ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড তলব

আন্তর্জাতিক ডেস্ক : গোলযোগের আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড তলব করেছেন স্থানীয় মেয়র মিউরিয়েল বাউসার।

ট্রাম্প সমর্থকরা সিনেটে বাইডেনের জয় প্রভাবিত করতে বিক্ষোভের উদ্যোগ নেয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ভয়েস অব আমেরিকা জানিয়েছে।

ট্রাম্পের সমর্থকেরা মঙ্গল ও বুধবার ওয়াশিংটন ডিসিতে ব্যাপক ভোট জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে।

অধিবেশনের সময় লোকজনকে ডাউনটাউন ডিসি এবং সহিংসতাকামীদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র।

পুলিশ প্রধান, রবার্ট কেন্টি আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে প্রবেশ নিষিদ্ধ করেছেন। সশস্ত্র লোকজনের শহরে ঢোকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ট্রাম্প এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে শামিল হতে চেয়েছেন। টুইটারে দেয়া বার্তায় তিনি বলেন, আমি থাকবো সেখানে, এটা এক ঐতিহাসিক দিন।

রিপাবলিকান শিবির অভিষেকে ঝামেলা করতে চাইলেও জো বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা