আন্তর্জাতিক

প্রেমিকের বিয়ের প্রস্তাবে পাহাড় থেকে পড়লো প্রেমিকা!

সান নিউজ ডেস্ক : প্রেমিকের প্রস্তাব পেয়ে ৬৫০ ফুট ওপরের পাহাড় থেকে পড়ে গেলেন প্রেমিকা! ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার ক্যারিনথিয়ায়।

জানা গেছে, ৩২ বছর বয়সী এক নারী ২৭ বছর বয়সী প্রেমিককে নিয়ে ক্যারিথিয়ার ফ্যালকার্ট পর্বতে ঘুরতে যান গত ২৬ ডিসেম্বর। পরেরদিনই পাহাড়ে ঘুরতে ঘুরতেই ওই নারীর প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দেন। ওই নারীও এমন প্রস্তাবে খুশী হয়ে হ্যাঁ বলে দেন। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। হঠাৎ করে ওই নারী পা পিছলে পাহাড় থেকে ৬৫০ ফুট নিচে পড়ে যান। তবে সৌভাগ্যক্রমে বরফের আস্তরণের মধ্যে পড়ায় কোনো আঘাত লাগেনি তার। ওই তরুণীকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে তার সঙ্গী হাত বাড়িয়ে দিলে তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট নিচে পাহাড়ের কিনার ঘেষে এক পাথর ধরে ঝুলতে থাকেন।

শেষ পর্যন্ত অবশ্য ওই নারীকে উদ্ধার করেন এক পথচারী। বরফের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন তিনি। তাড়াতাড়ি অ্যালার্ম বাজিয়ে তিনি পুলিশ ডাকেন। তাতে সাড়া দিয়ে এক পুলিশ অফিসার এসে ওই নারীকে বরফের ভেতর থেকে উদ্ধার করেন। পরে তার প্রেমিককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে একটি হেলিকপ্টার। ওই তরুণ কিছুটা আহত হয়েছেন বলে জানা গেছে।

উদ্ধারকারী পুলিশ অফিসারের মতে, দুজনেরই ভাগ্য খুব ভালো। বরফ না থাকলে ঘটনাটির পরিণতি ভয়ঙ্কর হতে পারতো। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা