আন্তর্জাতিক

ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদন 

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ছাড়পত্র দেওয়া হয়েছে।

বছরের প্রথম দিন শুক্রবার (১ জানুয়ারি) টিকার এ অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলকভাবে দেশে করোনা টিকা প্রয়োগ আগেই শুরু হয়েছিল। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হল। এরপর এটিকে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, ‘ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া’র কাছে পাঠানো হবে।

আনন্দবাজার জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় তৈরি কোভিশিল্ড ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেক আইসিএমআর এর সঙ্গে যৌথভাবে তৈরি করছে কোভ্যাক্সিন।

বুধবার বিশেষজ্ঞ প্যানেলের সামনে দুই টিকা নির্মাতা সংস্থাই তাদের প্রস্তাবনা স্পষ্ট করে। ফাইজারের পক্ষ থেকে আরও সময় চাওয়া হয়। একবার কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ছাড়পত্র পেলে পরের মাস থেকেই সরকার দেশে করোনা টিকা দেওয়ার কাজ শুরু করতে চায় বলেও প্রতিবেদনে জানানো হয়।

এদিকে, করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শনিবার (২ জানুয়ারি) থেকেই শুরু হতে যাচ্ছে। দিল্লিতে শুরু হওয়া পরীক্ষামূলক প্রয়োগের উপর নজর রাখবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা