আন্তর্জাতিক

সিরিয়ায় যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আল জোর প্রদেশে ওই হামলার ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বিবিসি। তবে হামলায় কোন পক্ষ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

তবে, এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ। তাদের দাবি, ‘হামলায় ৩৭ সেনা নিহত হয়েছেন।’

সংস্থাটি জানিয়েছে, ‘পরিকল্পিতভাবে আইএস সদস্যরা বাসটিতে হামলা চালিয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।’

প্রতিবেদনে বলা হয়, প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে প্রায়ই আইএস জঙ্গি এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে ২০১৪ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আইএস। পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ থেকে ইরাকের প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা আইএসের নিয়ন্ত্রণে ছিল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা