আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পারিবারিক সহিংসতায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টনে পারিবারিক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) একটি ঘরের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনাটি পুলিশকে ফোন করে জানান এক নারী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ বাহিনী সোয়াতকে অবগত করে। ঘরের ভেতরে দুইজন নারী এবং দুইজন পুরুষকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনার পর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এখনো ঘটনার মূল কারণ বের করতে পারেনি পুলিশ। যদিও একে প্রাথমিকভাবে পারিবারিক সহিংসতা বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা