আন্তর্জাতিক

ফাইজারের টিকা নেওয়ার ৬ দিন পর নার্সের করোনা!

আন্তর্জাতিক ডেস্ক : টিকা নেওয়ার আট দিন পরই যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে এক নার্সের শরীরে করোনা ধরা পড়ে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাইজারের টিকা গ্রহণের ছয় দিন পর ওই নার্সের শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। এর দুদিন পর তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ডিসেম্বরের ১৮ তারিখ ৪৫ বছর বয়সী নার্স ম্যাথু ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর ছয় দিন পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়া শুরু করে। এরপর ২৬ তারিখ স্থানীয় হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করালে ধরা পড়ে ভাইরাস।

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের ডা. ক্রিস্টিয়ান রামার্স বলেছেন, এটি মোটেই অপ্রত্যাশিত নয়। আপনি যদি কাজ করেন আর কারো মুখোমুখি হন তাহলে আমরা হুবহু এমনটিই প্রত্যাশা করি। তিনি জানান, ম্যাথু টিকা গ্রহণের আগেই হয়তো সংক্রমিত হয়েছিল।

ডা. রামার্স আরও বলেন, টিকা ট্রায়ালের সময়ও দেখা গেছে টিকা দেওয়ার পর ১০ থেকে ১৪ দিন সময় লাগে সুরক্ষা বলয় তৈরি হতে। এর পরেও রোগীর ১০ থেকে ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দরকার হয় পুরো নিরাপত্তার জন্য। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে। খবর এবিসি নিউজ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা