আন্তর্জাতিক

আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বিমান বাহিনী

আর্ন্তজাতিক ডেস্ক : আরও তিনটি রাফালে ফাইটার জেট ভারতে আসবে জানুয়ারিতে। এ নিয়ে তৃতীয় দফায় ফ্রেঞ্চ মাল্টি কমব্যাট ফাইটার জেট রাফালে যুক্ত হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনীতে। এর ফলে আরও শক্তিশালী হতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী।

তবে সামনের মাসের ঠিক কত তারিখে রাফালে ফাইটার জেট তিনিটি ভারতের মাটিতে নামবে, তা নিয়ে এখনই কিছু জানানো হয়নি। তবে সেগুলো যে সোজা বিমান বাহিনীর জামনগর ঘাঁটিতে যাবে সে কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ফ্রান্স থেকে সোজা জামনগরে নামবে তিনটি রাফালে ফাইটার জেট। পথে ভারত ও ফ্রান্সের ট্যাঙ্কার জ্বালানি সরবরাহ করবে সেগুলো। এরপর আগামী মার্চে ভারতে পৌঁছবে আরও তিনটি রাফালে ফাইটার জেট। আর এপ্রিলে আসবে আরও সাতটি।

জানা গেছে- ২০২১ সাল শেষের আগে মোট ৩৬টি রাফালে ফাইটার জেট চলে আসবে ভারতে। ৩৬টি রাফালের জন্য ৫৯ হাজার কোটি টাকা খরচ হবে দেশটির। অর্থাৎ আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে আম্বালা এয়ার বেস রাফালে সুসজ্জিত থাকবে বলে জানা যাচ্ছে। সূত্র- জিনিউজ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা