আন্তর্জাতিক

কাশ্মিরে ৭৫ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের জেলা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্রবিরোধী জোটের জয় পাওয়ার পর রাজ্যের অন্তত ৭৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার কাশ্মিরের রাজনৈতিক নেতাকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আট ধাপের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন হয়। বুধবার প্রকাশিত ফলে দেখা গেছে, ২৮০ আসনের মধ্যে পিএজিডি পেয়েছে ১১২টি, বিজেপি ৭৪টি এবং জোটের সমর্থনকারী কংগ্রেস ২৬টি আসন পেয়েছে। গত বছর কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর প্রথম নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিলো কাশ্মিরিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী নেতা ও নিষিদ্ধঘোষিত দল জামায়েতে ইসলামির সদস্যরা রয়েছেন। মোদিবিরোধী জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নাবি দার জানিয়েছেন, এই গ্রেপ্তার জনগণের রায়কে অবমাননা। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, জোটের এই বিজয় এটাই দেখিয়েছে যে, কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলে মোদির সিদ্ধান্ত রাজ্যের বাসিন্দারা মেনে নেয়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা