আন্তর্জাতিক

মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় গণহারে করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার তিন দেশ-মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় গণহারে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ফাইজার-বায়োএনটেকের এ করোনা টিকা নিচ্ছে লাতিন আমেরিকার দেশ তিনটির জনগণ। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে এ টিকা উদ্ভাবন করে ফাইজার।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) এ তিন দেশে প্রথমবারের মতো এ টিকাদান কর্মসূচি শুরু হয়। লাতিন আমেরিকায় প্রথম করোনার টিকা নিয়েছেন মেক্সিকোর একজন নার্স। গত বুধবার মেক্সিকোতে ফাইজার-বায়োএনটেকের ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকার প্রথম চালানের ৩ হাজার ডোজ বেলজিয়াম থেকে এসে পৌঁছায়।

একই দিন সকালে এক সংবাদ সম্মেলনে টিকা দেশে পৌছার কথা বলেনমেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ আব্রাডোর। মেক্সিকো বলেছে, করোনা মহামারি মোকাবিলার সব স্বাস্থ্যকর্মীকে আগামী মার্চের মধ্যে টিকা দিতে চায় সরকার। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে অন্তত ১ লাখ ২০ হাজার।

আর্জেন্টিনাও আগামী কয়েক দিনের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু করবে। তবে দেশটি বেছে নিয়েছে রাশিয়ার টিকা। স্পুটনিক-ভি নামে টিকার ৩০ হাজার ডোজের প্রথম চালান বৃহস্পতিবার সকালে রাজধানী বুয়েন্স আয়ার্সে এসে পৌঁছায়।

বিশ্বজুড়ে মৃতের তালিকায় দ্বিতীয় ও লাতিন আমেরিকায় শীর্ষে থাকা ব্রাজিলে মাঝ ফেব্রুয়ারির আগে টিকা দেওয়া শুরু হচ্ছে না। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানান, টিকাদান কর্মসূচি নিয়ে তার পরিকল্পনা নেই।

শুরু থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা হার্ড ইমিউনিটিতে বিশ্বাসী তিনি। বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, সুস্থ হয়ে যাওয়ার পর তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ব্রাজিলে এখন পর্যন্ত দেড় লাখের কাছাকাছি মানুষ মারা গেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা