আন্তর্জাতিক

পাকিস্তানে একটি ডিম ৩০ রুপি, আদা হাজারের ঘরে!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাস যখন ত্রাস চালাচ্ছে তখনো পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা করুণ। মুদ্রাস্ফীতির জন্য দেশটিতে একটি ডিমের মূল্য দাঁড়িয়েছে ত্রিশ রুপিতে। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৩৫০ রুপিতে। অবিশ্বাস্য হলেও দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থা এমনই।

শীতের জন্য পাকিস্তানে ডিমের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। তবে শুধু ডিম নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বেড়েছে ঢের।

দেশটিতে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আদার দাম এক হাজার রুপি ও গম প্রতি কেজি ৬০ রুপিতে কিনতে হচ্ছে।

দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ইমরান সরকার।

পাকিস্তানে এখনও জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে। এর মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা