আন্তর্জাতিক

নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টায় বেপরোয়া ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার বেপরোয়া চেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সামরিক আইন জারি করে মার্কিন মসনদ আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টাও করছেন তিনি। শেষমুহুর্তে ক্ষমতায় টিকে থাকতে যে কোন কিছু করতে পারেন তিনি।

৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্প নিজের বেয়াইসহ ৪১ জন অপরাধীকে ক্ষমা করে তাদের দণ্ড মওকুফ করেছেন। এ তালিকায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারসহ প্রায় সবাই তার নিজের লোক। প্রেসিডেন্টের নিজস্ব লোকদের সাধারণ ক্ষমা ঘোষণা যুক্তরাষ্ট্র তো বটেই পুরো বিশ্বেই নজিরবিহীন।

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে জনমনে ততই বাড়ছে শঙ্কা। নির্বাচনে পরাজয় না–মানা ট্রাম্প ক্ষমতার শেষ প্রান্তে এসে ক্ষমতায় বহাল থাকতে কোন পথে হাঁটছেন? এ প্রশ্ন এখন সবার। শেষ পর্যন্ত সামরিক আইন জারি করতে পারেন এমন আশঙ্কাও করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ আশঙ্কা আরো বিশ্বাসযাগ্য করেছে সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেয়া ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লেনের বক্তব্য।

নিউজ ম্যাক্সকে ফ্লিন বলেন, তেসোরা নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছেন। তিনি বলেন, ভোটিং মেশিন বাজেয়াপ্ত করে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো সামরিক বাহিনীর ক্ষমতায় নিয়ে অর্থাৎ মার্শাল ল জারি করে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও নির্বাচন অনুষ্ঠিত করতে পারেন।

মাইকেল ফ্লিনের সামরিক আইন জারির পরামর্শের প্রতিবাদ করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল লরেন্স উইলকারসনসহ অনেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা। এর প্রতিবাদে এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মেম্বার অবসরপ্রাপ্ত ফোর স্টার জেনারেল ব্যারি ম্যাক ক্যাফ্রে বলেন, সামরিক বাহিনীকে বেআইনি কোন নির্দেশ দেয়া হলে তা তারা মানবে না।

ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ১৫ জনকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। এর মধ্যে দুজন সাবেক আইনপ্রণেতা। দুজন ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন। একজন তার নির্বাচনী প্রচারণার সাবেক সহকারী। ব্যক্তিগত দীর্ঘ তালিকা থেকে অপরাধ ও দণ্ড মওকুফের ঘটনা প্রমাণ করে, সবদিক খোলা রাখছেন ট্রাম্প।

ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষমতায় আরও চার বছরের জন্য থেকে যাওয়ার কথাও ট্রাম্প চালু রাখছেন জোরালোভাবে। বুধবার একযোগে আরো ২৬ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ট্রাম্প।

সাধারণত এসব সাধারণ ক্ষমার তালিকা বিচার বিভাগের মাধ্যমে তৈরি করা হয়। ২০ জানুয়ারি পর্যন্ত ট্রাম্প কতজনকে ক্ষমা করেন, তা দেখার অপেক্ষায় সবাই।

এমনকি নিজের জন্যও তিনি ক্ষমাপত্রে স্বাক্ষর করতে পারেন বলে একসময় বলেছেন। শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা প্রদান করে ট্রাম্প নিজের জন্য সাধারণ ক্ষমা গ্রহণ করতে পরেন, এমন কথাও বলা হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা