বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৭ লাখ ৩৭ হাজার
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৭ লাখ ৩৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৭ লাখ ৩৭ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন সাত কোটি ৯০ লাখ ৫১ হাজার ৪৩৮ জন। স্বস্তির খবর যে, এরই মধ্যে ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৩০১ জন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন তিন লাখ ৩৪ হাজার ২১৮ জন। মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৯ লাখ ১৭ হাজার ১৫২ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ১ হাজার ৮৬৬ জন।

ওয়ার্ল্ডোমিটারে করোনা সংক্রমণের পর মৃত্যুর সংখ্যার দ্বিতীয় তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ২৬৪ জন। মোট সংক্রমণের সংখ্যা ৭৩ লাখ ৬৬ হাজার ৬৭৭ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৫ হাজার ৩৫৬ জন।

করোনায় মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৪৬ হাজার ৭৭৮ জন। আর সংক্রমিত হয়েছেন এক কোটি ১ লাখ ২৩ হাজার ৫৪৪ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৬ লাখ ৯২ হাজার ৬১ জন।

করোনায় মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ২০ হাজার ৩১১ জন। মোট সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৭৯ জন। আর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৫ হাজার ২৪৮ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৬৯ হাজার ৫১ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৪৯ হাজার ৫৫১ জন।

এছাড়া সংক্রমণের পর মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, রাশিয়া।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বের প্রায় দু’শত দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয় বিশ্বের সংক্রমিত দেশ। তবুও করোনায় সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা অনবরত বাড়ছেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়েছে সরকার: আখতার হোসেন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা