আন্তর্জাতিক

সাইবার হামলায় চীনকে দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন। তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে।

ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৯ ডিসেম্বর) এক টুইটার বার্তায় লিখেছেন, “ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” এরপর ট্রাম্প আরো লিখেছেন, “মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া, রাশিয়া, রাশিয়া। কারণ, অর্থনৈতিক কারণে তারা যার নামটি মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন।”

আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সাইবার হামলা সম্পর্কে নীরবতা অবলম্বনের জন্য ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট অনেক দেরিতে এই প্রতিক্রিয়া জানালেন।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় গত রোববার একটি হ্যাকার গোষ্ঠী আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে। মার্কিন অর্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগসহ দেশটির পরমাণু স্থাপনাগুলোতে গত কয়েক সপ্তাহে বহুবার সাইবার হামলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা