আন্তর্জাতিক

করোনাভাইরাসের উৎস খুঁজতে উহানে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : এবার করোনাভাইরাসের উৎস খোঁজার জন্য চীনের উহানে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র একটি দল। এই ঘাতক ভাইরাসটি আসলেই উহান থেকে ছড়িয়েছিলো কিনা সেটা তদন্ত করবে সংস্থাটি।

তবে, হুবেই প্রদেশের এই শহরটি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এই দাবি বার বার উড়িয়ে দিয়েছে চীন। এটা এখনও নিশ্চিত নয় ভাইরাসটি ছড়িয়েছে কোথা থেকে। তাই এর উৎস কোথায় জানতে ১০ জন আন্তর্জাতিক এপিডেমিয়োলজিস্ট এবং পশুস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়ে গঠিত তদন্ত দলটি আগামী জানুয়ারি মাসে চীনে যাবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও’র মুখপাত্র হেডিন হল্ডরসন এ ব্যাপারে বলেন, ‘আমি নিশ্চিত কোভিডের উৎস সন্ধানে আগামী বছরের জানুয়ারিতেই তদন্ত শুরু হবে।’

এদিকে করোনার উৎস নিয়ে কাউকে দোষ দিতে চাচ্ছে না ডব্লিউএইচও। তবে, ভবিষ্যতে করোনার সংক্রমণ মোকাবিলা করার লক্ষ্যে সংস্থাটি এ তদন্ত পরিচালনা করবে। জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউটের এপিডেমিয়োলজিস্ট বিশেষজ্ঞ ফ্যাবিয়ান লিন্ডার্টজ তদন্ত দলের ১০ জনের মধ্যে অন্যতম একজন। বিবিসিকে তিনি জানান, করোনার উৎসের জন্য কোন দেশ দায়ী, তা খুঁজতে এ তদন্ত নয়। বরং, কী ঘটেছিল, তা জানার পর পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে ভবিষ্যতে ঝুঁকি কমানোর প্রস্তুতি মাত্র। চার থেকে পাঁচ সপ্তাহ ধরে এই তদন্তের কাজ চলতে পারে বলেও তিনি জানান।

তদন্ত চালাতে অনেক আগে থেকেই বেইজিংয়ের কাছে অনুমতি চাইছিল ডব্লিউএইচও। কিন্তু গড়িমসি করে সংস্থাটিকে অনুমতি দিচ্ছিল না চীনের রাজধানী।

চীনের উহন শহরে গোপন এক রোগে দিনের পর দিন মানুষ অসুস্থ হতে শুরু করেছিল। পরবর্তীতে জানা গেল সার্সবাহী করোনা রোগে আক্রান্ত হচ্ছিলেন তারা। তবে কোথা থেকে ভাইরাসটি ছড়িয়েছে তা নিয়ে দ্বিধা ছিল। প্রথমে বাদুড়, পরে সামুদ্রিক মাছ এরও পরে আরও বিভিন্ন মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার দাবি করা হয়েছিল। চীন থেকে ছড়িয়েছে বিধায় চীনকেই দায়ি করা হচ্ছিল। এমনও বলা হয়েছে, চীনের একটি গবেষনাগার থেকে করোনা ছড়িয়েছে। প্রতিটি দাবি নাকচ করেছে দেশটি। উল্টো, ভারত-বাংলাদেশ বা সৌদি আরব, ইটালি এমনকি আমেরিকার থেকে করোনা ছড়িয়েছে বলে অভিযোগ করেছে চীন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা