যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু ৩৭০০ জন 
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু ৩৭০০ জন 

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০০ জন। একদিনে এটা সর্বোচ্চ রেকর্ড।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। দৈনিক সংক্রমণেরও সর্বোচ্চ রেকর্ড এটি। খবর দ্য ডনের।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার এবং মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ৫৭৭ জন।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির কোনো কোনো অঙ্গরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ মারা যাচ্ছে দেশটিতে।

যুক্তরাষ্ট্রে সোমবার থেকে গণহারে করোনার টিকা প্রয়োগ শুরু করেছে। চলতি মাসের মধ্যে দুই কোটি মানুষকে টিকাদান নিশ্চিত করতে চায় দেশটি।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ করোনার ভ্যাকসিন নেবেন তা জানানো হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

তার মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেন, হোয়াইট হাউসের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতো যথাসময়ে প্রেসিডেন্ট টিকা নেবেন। স্বেচ্ছায় আগ্রহী হয়েই ট্রাম্প টিকা নেবেন। তবে কবে, কখন তিনি টিকা নেবেন সেটা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা