আন্তর্জাতিক

মুজিব বর্ষে পশ্চিমবঙ্গে প্রকাশিত ‘এপারের চোখে মুজিব’

আন্তর্জাতিক ডেস্ক : পদ্মা-মেঘনা-যমুনা পাড়ের বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের বিশেষ করে গঙ্গা পাড়ের বাংলার সঙ্গে কৃষ্টি সভ্যতা ও সংস্কৃতির নিবিড় সম্পর্কের কথা সর্ব মহলে সুবিদিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য সংগ্রাম আজও বাঙালির মনে জাগরিত।

আনন্দবাজার পত্রিকার সাবেক সম্পাদক অভীক সরকার দুই দশক আগেই শত বর্ষের সেরা বাঙালি হিসেবে বেছে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে।

সেজন্য অনন্য সেরা এই বাঙালির জন্মশতবর্ষে এপার বাংলার প্রকাশনা জগৎ কি চুপ করে বসে থাকতে পারে? তাই এবার প্রকাশিত হলো সুমন ভট্টাচার্যের সম্পাদনায় গ্রন্থ ‘এপারের চোখে মুজিব’। কণ্ঠস্বর প্রকাশনীর এই উদ্যোগে সামিল হয়েছেন ৩৬ জন লেখক ও ৫ জন প্রবাসী বাংলাদেশি বুদ্ধিজীবী।

লেখকদের তালিকায় আছেন মোদি সরকারের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিক ও সংসদ সদস্য এম জে আকবর, নাট্যকার ও বাংলার মন্ত্রী ব্রাত্য বসু, গায়ক নচিকেতা চক্রবর্তী, সাংবাদিক জয়ন্ত ঘোষাল, রূপক সাহা, গৌতম ভট্টাচাৰ্য।

তেমনই আছেন অধ্যাপক সৈয়দ তানভীর নাসরীন, ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ, প্রবাসী বাংলাদেশি মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারসহ বহু বিশিষ্ট লেখক।

স্মৃতি চারণ এবং মূল্যায়নে সমৃদ্ধ এই বইটির আকর্ষণ এর সম্পাদকীয়টি। জন্মশতবর্ষে মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হয়ে থাকবে “এপারের চোখে মুজিব।”

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা