আন্তর্জাতিক

২ হাজার ৮শ বিজ্ঞানী-বুদ্ধিজীবীকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সম্প্রতি গুলি করে হত্যার ঘটনায় ফের সামনে এসেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে গুপ্তহত্যা চালিয়ে বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীসহ খ্যাতনামা ব্যক্তিদের খুনের বিষয়টি।

মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল জড়িত বলে শুরু থেকেই ইঙ্গিত দিয়ে আসছে ইরান। এরমধ্যেই রোববার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসির মুখপাত্র রামেজান শারিফ বলেছেন, ‘ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই। এই সরকার বিগত ৭০ বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর দুই হাজার ৮শ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে।’

তবে এতসব হত্যাকাণ্ড চালিয়েও ইসরায়েল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত ২৭ নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় নিহত হন।

ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ রবিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরআব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদের স্মরণে এক অনুষ্ঠানে আরো বলেন, ইহুদিবাদীরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে এবং তারা ভালো করে জানে পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।

আইআরজিসি’র মুখপাত্র বলেন, মার্কিনিরা ইসলামি বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে। বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলিদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে। এ কারণে তারা যেকোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠে পড়ে লেগে যায়। সূত্র : টাইমস অব ইসরায়েল, আই২৪নিউজ.টিভি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা