আন্তর্জাতিক

ভারতের শিলিগুড়িতে পুলিশ-বিজেপি তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শিলিগুড়িতে পুলিশ এবং বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিজেপির কর্মসূচিতে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে বিজেপির সমর্থকরা।

ভাঙচুর করা হয়েছে বেশকিছু গাড়ি দোকানপাট এবং ঘরবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে রণক্ষেত্রে পরিণত হয় শিলিগুড়ি। পরিস্থিতি মোকাবিলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক পুলিশ আনা হয়েছে।

মূলত, উত্তরবঙ্গের উন্নয়নে ব্যর্থ তৃণমূল সরকার, এর জেরে উত্তরকন্যা ঘেরাওয়ের কর্মসূচি ডাক দেয় স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা মিছিল করে এগোতেই আটেক দেয় পুলিশ। উত্তরকন্যা থেকে প্রায় ৪ কিলোমিটার আগে ফুলবাড়িতে আটকে দেয়া হয়।

বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে আগেভাগেই প্রস্তুতি নেয় পুলিশ। শিলিগুড়ির তিনবাতি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাস্তায় দেওয়া হয়েছে ব্যারিকেড। শিলিগুড়ি ঢোকার প্রায় সব রাস্তাতেই চলছে পুলিশের তল্লাশি। গজলডোবা, রাজগঞ্জসহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ বিজেপির।

স্থানীয় সময় সোমবার (৭ ডিসেম্বর) ভোর থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকরা শিলিগুড়ির দিকে অগ্রসর হয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইতিমধ্যেই বহু বিজেপি কর্মী-সমর্থকরা পৌঁছে সমাবেশ স্থলে পৌঁছেছেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা