আন্তর্জাতিক

নিউইয়র্কের গির্জায় ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ইস্ট ভিলেজে অবস্থিত ঐতিহাসিক একটি গির্জায় অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। উনিশ শতকে নির্মিত কলেজিয়েট গির্জাটিতে স্থানীয় সময় শনিবার ভোরে আগুন লাগে। খবর নিউইয়র্ক টাইমসের।

গির্জার পাশের একটি পাঁচতলা খালি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত গির্জায় ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক শহরের দমকল বিভাগের সহকারী প্রধান জন হজেন্স বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এতে চারজন সামান্য আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

১৮৯২ সালে গির্জাটি নির্মিত হয়। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও টুইটার পোস্টে বলেন, গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। তবে এ গির্জা পুনঃনির্মাণের জন্য যা কিছু সম্ভব আমরা তার সবই করব।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা