আন্তর্জাতিক

সৌদি আরবে আবারও সিনেমা হল চালু

আর্ন্তজাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে লকডাউনের কয়েক মাস পর সৌদি আরবে আবারও বিনোদন কার্যক্রম শুরু করেছে। বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জেদ্দায় চালু হয়েছে ভক্স সিনেমা হল। এটি সৌদি আরবের ১১তম সিনেমা হল। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সৌদি নাগরিকদের চলচ্চিত্র বিনোদন দেবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

দেশটির গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারিতে তিন মাসের বেশি সময় ধরে সৌদি আরবে লকডাউন ছিল। এবার চলচ্চিত্র সম্প্রসারণের লক্ষ্য থেকেই এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ভক্স সিনেমা।

সৌদি আরবের মাজিদ আল-ফুটেইম ভেনচারসের প্রধান মোহাম্মদ আল হাশিমি আরব নিউজকে বলেছেন, ‘সিনেমা হলে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে এবং আজকাল আমাদের মূল লক্ষ্যই হলো দর্শকরা যে জায়গাটিতে যাচ্ছেন তাদের সে জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে ফিরিয়ে নিয়ে আসা। যাতে তারা জায়গাটা পরিষ্কার এবং নিরাপদ দেখতে পান।’

লকডাউন তুলে নেওয়ার পর হতে সিনেমা হলে দর্শনার্থী বাড়ছে বলেও জানান আল হাশিমি। তিনি বলেন, ‘প্রতিটা শো এর পর আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেই। সিনেমা প্রেমিকদের নিরাপদ রাখার জন্য আমরা সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখি। খরচ বাড়লেও এটা গুরুত্বপূর্ণ ছিল।’

তবে করোনার কারণে ক্ষতিটা শুধু বিনোদন খাতে হয়নি বলেই জানিয়েছেন মাজিদ আল-ফুটেইম ভেনচারসের প্রধান। তিনি বলেন, ‘অন্যসব খাতের মতোই করোনায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। মহামারি নিয়ন্ত্রণে আনতে সরকার ও আমাদের উভয়ের ভূমিকা থাকতে হবে। আমাদের কাজ এখন সিনেমা হলে দর্শকদের আস্থা ফিরিয়ে আনা। আমার মতে, এই আত্মবিশ্বাসটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে।’

যত সিনেমা হল খুলবে তত বেশি চাকরির সুযোগ তৈরি হবে বলেও জানান আল হাশিমি। তিনি বলেন, ‘আমরা এমন লোকদের নিয়ে আসি যারা আয়ের উৎস খুঁজছেন। আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তুলি এবং তারপরে তাদের কাজের সুযোগ দেই। এটি একটি দেওয়া-নেওয়া সমীকরণের মতো।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা