আন্তর্জাতিক

করোনায় মানসিক চাপ, জাপানে বেড়েছে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে প্রতিদিন জাপানি নাগরিকদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বছরব্যাপী চলতে থাকা করোনাভাইরাসে জাপানে যত মানুষ মারা গেছে তারচেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে করোনাকালীন মানসিক অসুস্থতায়। গত কয়েক মাসে দেশটিতে মানুষ আত্মঘাতী হয়েছেন।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সিকে উদ্ধৃত করে সিএনএন এবং ফক্স নিউজ জানিয়েছে, শুধুমাত্র অক্টোবরে ২ হাজার ১৫৩ জন আত্মহত্যা করেছেন। আর চলতি বছরে নিজেদেরকে শেষ করে দেয়া মোট মানুষের সংখ্যা ১৭ হাজারের বেশি!

সেই তুলনায় করোনাভাইরাসে অনেক কম মানুষ মারা গেছেন। চীন থেকে ছড়িয়ে পড়া রোগে দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার মানুষ মৃত্যু বরণ করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘ লকডাউনে পরিবার থেকে দূরে থাকতে থাকতে অনেকেই হতাশায় ডুবে যাচ্ছেন। এর ভেতর যোগ হচ্ছে অর্থনৈতিক চিন্তা। গ্রাস করছে বেকারত্ব।

আমাদের গুরুত্বের সঙ্গে বাস্তবতার মুখোমুখি হওয়া প্রয়োজন, মন্তব্য করে জাপান সরকারের প্রধান মুখপাত্র ক্যাটসুনোবু কাটো গত সপ্তাহে বলেন, ‘আত্মহত্যা থেকে মানুষকে বিরত রাখতে আমরা হটলাইন চালু করছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

জাপানে ঐতিহাসিকভাবে আত্মহত্যার প্রবণতা অন্য দেশের চেয়ে বেশি। করোনার আগের কয়েক বছরে সেটি কিছুটা কমেছিল। আত্মহত্যা প্রতিরোধের জন্য জাপান সরকারের বিশেষ তহবিল আছে। সেটি এখন ১০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৪ মিলিয়ন করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা