আন্তর্জাতিক

স্কটিসনারীদের জন্য বিনামূল্যে পিরিয়ড পণ্য দিবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক : মাসিকের সময় ব্যবহৃত পণ্য বিনামূল্যে দেবে স্কটল্যান্ডক্যাম্পেইনটির নেতৃত্ব দিয়েছেন স্কটিশ শ্রমজীবীদের স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র মনিকা লেনন। বিশ্বের প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ড নারীদের জন্য পিরিয়ড বা মাসিকের সময় ব্যবহৃত পণ্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিলো।

‘দ্য পিরিয়ড প্রডাক্টস— ফ্রি প্রোভিশন অ্যাক্ট’ অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষকে আইনি দায়িত্ব দেওয়া হয়েছে যেন তারা ট্যাম্পন, স্যানিটারি ন্যাপকিনসহ, মাসিকের সময় ব্যবহৃত পণ্য বিনামূল্যে সরবরাহ করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘দ্য পিরিয়ড প্রডাক্টস— ফ্রি প্রোভিশন বিল’ চূড়ান্তভাবে পাস হয় স্কটল্যান্ডের সংসদে। কোনো সংসদ সদস্যই এর বিপক্ষে ভোট দেননি।

চার বছর ধরে একটি ক্যাম্পেইন পরিচালনার পর ঋতুস্রাব সম্পর্কে দেশটির সাধারণ মানুষের ধারণায় পরিবর্তন আনা সম্ভব হয়। ক্যাম্পেইনটির নেতৃত্ব দিয়েছেন স্কটিশ শ্রমজীবীদের স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র মনিকা লেনন। দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, ‘এটি স্কটল্যান্ডের জন্য গর্বের দিন। ’

স্কটল্যান্ডের নর্থ আয়ারশায়ার কাউন্সিল ২০১৮ সাল থেকেই মাসিকের সময় ব্যবহৃত পণ্য বিনামূল্যে দিয়ে আসছিল। এছাড়া, ২০১৮ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া শুরু করে স্কটল্যান্ড।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা