আন্তর্জাতিক

‘নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে ৭ হাজার কোটি ডলার থেকে বঞ্চিত করেছি’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যখন আর দুই মাসেরও কম সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে তখনও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানবিরোধী বক্তব্য দেয়া অব্যাহত রেখেছেন। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তেহরানের তেল বিক্রির উপার্জন মারাত্মকভাবে কমে গেছে।

তিনি সোমবার (২৩ নাভেম্বর) ওয়াশিংটনে এক বক্তব্যে দাবি করেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল রপ্তানি খাত থেকে সাত হাজার কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন কম হয়েছে।

পম্পেও আরো দাবি করেন, নয়া মধ্যপ্রাচ্য গঠনের লক্ষ্যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে মিথ্যাচার করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইরান পরমাণু সমঝোতার সুযোগকে কাজে লাগিয়ে যে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে তা দিয়ে নিজের প্রতিরক্ষা ব্যয় শতকরা ৩০ ভাগ বাড়িয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা