আন্তর্জাতিক

ধূমপানের বিরুদ্ধে রায় দেয়ায় সৌদির ২ বিচারক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বিতর্কিত রায় দেওয়ায় দেশটির দুই বিচারককে বরখাস্ত করেছে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রায়ে তারা উল্লেখ করেছেন, পুরুষের জন্য দাঁড়ি শেভ করা এবং ধূপান করা নিষেধ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রায়ে ইসলামকে উদ্ধৃত করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানায়, আদালতের রায় একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো জায়গা নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার সুযোগ নেই বলে মনে করছে দেশটি। বিচারককে বরখাস্ত করার পর তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত জুলাইয়ে ঘুষ গ্রহণের অভিযোগে সৌদি আরবে এক বিচারকের ৪ বছর জেল হয়েছিল। সেই সঙ্গে ১ লাখ ৩০ হাজার রিয়েল জরিমানা গুনতে হয়েছিল। এ ছাড়া একই অভিযোগে ১ জন মধ্যস্থতাকারীকে ৫ মাসের জেল ও ২০ হাজার রিয়েল জরিমানা করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা