আন্তর্জাতিক

দুই দেশ থেকে ফিরছে আড়াই হাজার মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক এবং আফগানিস্তান এই দুই দেশ থেকে ২০২১ সালের জানুয়ারির মধ্যে আড়াই হাজার মার্কিন সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া হবে। এর মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে এক ঘোষণায় জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেন, ১৫ জানুয়ারির মধ্যে আফগানিস্তান থেকে দুই হাজার এবং ইরাক থেকে ৫০০ মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে।

এর মধ্য দিয়ে, যুদ্ধের সফল পরিসমাপ্তির পর বীর যোদ্ধাদের ঘরে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন ক্রিস মিলার।

এদিকে, পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে, ইরাকে অবস্থানরত তিন হাজার মার্কিন সৈন্যের মধ্যে ৫০০ জনকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। পাশাপাশি, আফগানিস্তানের সাড়ে চার হাজার থেকে সৈন্য ফেরত আসবে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহার করলে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটোকে চরম খেসারত দিতে হতে পারে জানিয়ে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

স্টোলটেনবার্গ বলেন, আফগানিস্তান এখনও বেশ বিপজ্জনক জায়গা। সেখানকার সন্ত্রাসীরা এখনও আমাদের জন্য হুমকির কারণ। এই মুহুর্তে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হবে আত্মঘাতী।

প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর থেকে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বিদ্রোহী তালেবান জঙ্গিদের উৎখাত করার পর থেকেই ২০ বছর যাবৎ মার্কিন সেনা আফগানিস্তানে রয়েছে।

এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েক বছর ধরেই মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার পক্ষে তার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন। দেশে দেশে সামরিক হস্তক্ষেপ খুবই ব্যয়বহুল এবং অচু পদ্ধতি বলে সমালোচনা করেছেন তিনি। এরই অংশ হিসেবে, চলতি বছরের শুরুর দিকে তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা