আন্তর্জাতিক

ট্রাম্পের বিয়ে চুক্তি ছাড়া কিছু নয় : মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তার বর্তমান ও তৃতীয় স্ত্রী মেলানিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। জল্পনা দানা বেঁধেছিল ট্রাম্প দম্পতির দুই সহযোগীর কথায়। এবার তা আরও স্পষ্ট হল। ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাবেক দুই সহযোগী এই জল্পনায় বাস্তবে পরিণত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ট্রাম্প হেরে যাওয়ার পর তার বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে ওঠার পর মেলানিয়ার সাবেক উপদেষ্টা স্টেফানি ওকফ এবং ট্রাম্পের সাবেক সহযোগী ওমারোসা নিউম্যান জানিয়েছেন, ১৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন তারা। হোয়াইট হাউসে দীর্ঘদিন ধরেই তাদের শয়নকক্ষ আলাদা। তাদের বিয়েটা চুক্তি ছাড়া কিছুই নয়।’

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই ট্রাম্প-মেলানিয়ার সম্পর্কের অবনতির কথা শোনা যাচ্ছিল। তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের খবরে মেলানিয়ার কান্না মোছার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘনিষ্ঠ মহলে মেলানিয়া তখন জানিয়েছিলেন, ট্রাম্প জিতবেন বলে তিনি কল্পনাও করেননি।

মেলানিয়ার উপদেষ্টা ওকফদের দাবি, মেলানিয়া এখন মুহূর্ত গুনছেন। ট্রাম্প পরাজয় স্বীকার করে হোয়াইট হাউস ছাড়লেই মেলানিয়া বিচ্ছেদের পথে হাঁটবেন।

ভোটগণনার শুরু থেকেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন ট্রাম্প। তার অভিযোগ, চুরি করে ভোটে জিতেছে জো বাইডেনের দল। জনসমক্ষে এ বিষয়ে মুখ না খুললেও মেলানিয়া যে ট্রাম্পকে পরাজয় স্বীকার করে নিতে বলেছেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রতিবেদবন প্রকাশিত হয়েছে।

শুধু মেলানিয়া নন, ট্রাম্পের অন্যতম উপদেষ্টা এবং তার জামাতা জ্যারেড কুশনারও ভোটের ফল মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন। তবে বিচ্ছেদ নিয়ে ট্রাম্প, মেলানিয়া বা তাদের পরিবারের কেউ এ পর্যন্ত মুখ খোলেননি।

শোনা যায়, দ্বিতীয় স্ত্রী মার্লা মেপলসের সঙ্গে ট্রাম্পের চুক্তিই রয়েছে যে, ট্রাম্পের সমালোচনা করে কোনও সাক্ষাতকার দিতে বা বই লিখতে পারবেন না মার্লা। মেলানিয়াও যে নীরব থাকবেন সে কথা বলাই বাহুল্য।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

নতুনকুড়িঁ স্পোর্টসে দুই স্বর্ণ জয়, কিশোরগঞ্জের বিস্ময় বালিকা মারিয়া!

দেশের উঠতি প্রতিভাদের সেরা আসর নতুনকুড়িঁ স্পোর্টসে জাতীয়ভাবে ১০০ ও ২০০ মিটার...

মাদারীপুরে সামিয়া বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা  

মাদারীপুরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা