আন্তর্জাতিক

ট্রাম্পের আইনি লড়াই শুরু সোমবার

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে এই পরাজয় মেনে নিতে মোটেও রাজি নন ট্রাম্প। এ কারণে তিনি আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার (৯ নভেম্বর) থেকে আইনি চ্যালেঞ্জ শুরু করবেন।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এবার ফিলাডেলফিয়াতে অনেক মৃত ব্যক্তি ভোট দিয়েছেন। অভিনেতা উইল স্মিথের মৃত বাবার নামেও ভোট দেয়া হয়েছে। আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।

জুলিয়ানি বলেন, তার পাশে যারা দাঁড়ানো তাদের মধ্যে ৫০ থেকে ৬০ জন নির্বাচন পর্যবেক্ষক আছেন এবং তাদের নিয়মিতভাবে ডাকযোগে পাঠানো ভোটের কোনো অংশ পর্যবেক্ষণ করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রচার টিমের সদস্যরা ফিলাডেলফিয়াতে এই মুহূর্তে ভোট গণনার কাজ পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের রাত থেকেই ট্রাম্প ভোট গণনার বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন, তিনিই নির্বাচনে বিজয়ী হয়েছেন।

এক টুইটে তিনি বলেন, ‌‘নির্বাচনে আমিই জিতেছি, অনেক ভোটের ব্যবধানে!’

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশন দেশটিতে গত ৩ নভেম্বরের নির্বাচনে কোনো ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়ে দিয়েছেন। দেশটির ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে একাধিকবার অভিযোগ করেছে।

তবে শনিবার নির্বাচন কমিশনের কর্মকর্তা এলেন উয়েনট্রব নির্বাচনে জালিয়াতির প্রমাণ মেলেনি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি আমেরিকানদের জানাতে চাই, চলতি বছরের নির্বাচনে কোনো ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা