আন্তর্জাতিক

ভোট পুনঃগণনা চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : উইসকনসিন রাজ্যের ভোটও পুনরায় গণনা করার দাবি জানানো হয়েছে ট্রাম্প শিবির থেকে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজে সরাসরি এখনও এ দাবি না জানালেও নির্বাচনী প্রচারণায় তার ম্যানেজার হিসেবে নিযুক্ত বিল স্টিপেন ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এ দাবি জানাবেন বলে জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) শুরু থেকেই ব্যাটলগ্রাউন্ড স্টেট বলে পরিচিত উইসকনসিন এ এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভোট গণনার হার বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যটিতে আধিক্য পেতে শুরু করেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

যদিও রাজ্যটিতে ভোট গণনার এখনও প্রায় ৫ শতাংশ বেশি এবং আনুষ্ঠানিক কোনো ফলাফল এখনও রাজ্যটির পক্ষ থেকে করা হয়নি। তবুও এখন পর্যন্ত ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৯ শতাংশ ভোট। রাজ্যটিতে সর্বশেষ যিনি বিজয়ী হবেন তার খাতায় যোগ হবে ১০টি ইলেকটোরাল ভোট।

এ ভোট হারানোর ভয়েই হয়তো পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ম্যানেজার বিল স্টিপেন বলেন, উইসকনসিন রাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে ভোট গণনায় অস্বাভাবিকতা দেখা দিয়েছে যেগুলো ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। প্রেসিডেন্ট (ট্রাম্প) পুনরায় ভোট গণনার অনুরোধ জানানোর প্রক্রিয়া সম্পর্কে অবগত আছেন এবং আমরা খুব দ্রুতই এটি করব।

এর আগে অ্যারিজোনা রাজ্যেও পুনরায় ভোট গণনার সরাসরি দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ১১ ইলেকটোরাল কলেজ ভোট থাকা রাজ্যটিতে বিজয়ী হয়েছেন জো বাইডেন।

তবে উইসকনসিন রাজ্যের মতো চিত্রপট পালটে গেছে মিশিগানেও। ১৬ ইলেকটোরাল ভোট থাকা রাজ্যটিতে শুরু থেকে এগিয়ে থাকা ট্রাম্পকে পেছনে ফেলেছেন জো বাইডেন। ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট। রাজ্যটিতে এখন পর্যন্ত প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা করা হয়েছে।

প্রসঙ্গত, দেশটির নতুন প্রেসিডেন্ট নির্ধারণে যেসব অঙ্গরাজ্যের ফলাফল মোড় ঘুরিয়ে দিতে পারে তার মধ্যে অন্যতম উইসকনসিন, মিশিগান এবং অ্যারিজোনা। ইতোমধ্যে ৩ নভেম্বরের পর গণনায় আসা সব ভোটের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা