আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

কার হাতে যাবে হোয়াইট হাউসের চাবি

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার। নির্বাচনকে ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে কার হাতে যাবে হোয়াইট হাউসের চাবি সেদিকে সবার খেয়াল।

জানা গেছে, গত শনিবার পর্যন্ত ৯ কোটিরও বেশি ভোটার অগ্রিম ভোট দিয়েছে। এ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তারপরেও গত নির্বাচনে ট্র্যাম্পের বিস্ময়কর জয়ে পরে এবার আর ভবিষৎবাণী করতে চান না বিশেষজ্ঞরা। তাদেরও অপেক্ষা শেষ পর্যন্ত।

মিশিগান ও উইসকনসিনে প্রচার শেষে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পেনসিলভানিয়ায় ঘাঁটি গেড়েছেন জো বাইডেন ও তার সহযোগীরা। এবারের নির্বাচনে ফলাফলের দিক থেকে দেখলে পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানের গুরুত্ব অপরিসীম। তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস প্রচার করলেন জর্জিয়াতে। আবার অপরদিকে ট্রাম্প মিশিগান, আইওয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়ায় সভা করলেন। এগুলো রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত।

ইতিমধ্যে ৯ কোটি ৩০ লাখেরও বেশি ভোটদাতা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন। করোনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে নিরাপদে ভোট দিয়েছেন তারা। ২০১৬-তে যত ভোট পড়েছিল, তার দুই তৃতীয়াংশ ভোট ইতিমধ্যেই পড়ে গেছে নির্বাচনের ব্যালটে।

নির্বাচন নিয়ে চালানো জরিপমতে, ফ্লোরিডা, অ্যারিজোনার মতো সান বেল্টের রাজ্যগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ওয়াশিংটন-এবিসি-র সমীক্ষা বলছে, ফ্লোরিডায় ট্রাম্প দুই পয়েন্টে এগিয়ে আছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস-সিয়েনার সমীক্ষায় ট্রাম্প তিন পয়েন্টে পিছিয়ে আছেন। ২০১৬-র নির্বাচনে ট্রাম্প এখানে ১২ পয়েন্টে এগিয়েছিলেন। আবার বার্তা সংস্থা নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষা বলছে উইসকনসিনে বাইডেন এগিয়ে আছেন ১১ পয়েন্টে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা