আন্তর্জাতিক

কাশ্মিরে ৩ বিজেপি কর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীদের গুলিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওয়াই কে পোরা অঞ্চল দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই তিন বিজেপি কর্মী হামলার শিকার হন।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র খবরে বলা হয়, দক্ষিণ কাশ্মিরের কুলগাম এলাকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

খবরে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর গুরুত্ব আহত অবস্থায় বিজেপি’র ওই তিন কর্মীকে উদ্ধার করে কাজিগান্ড ইমার্জেন্সি হসপিটালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল সুপার ডা. আসিমা নাজির বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের তিন জনের মৃত্যু হয়েছিল।

কাশ্মির রেঞ্জের আইজিপি বিজয় কুমার জানান, নিহত তিন জনের মধ্যে ভিদা হোসেন ইয়াটু ছিলেন কুলগাম বিজেপি’র যুব সংগঠনের অফিস সহকারী। বাকি দু’জন উমর রশিদ বেগ ও উমর রমজান হাজাম। তারা দু’জনেই পার্টির সদস্য।

পুলিশ বলছে, এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়ীন। তবে জম্মু ও কাশ্মির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এ হামলার ঘটনায় এক টুইটে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, আমি এ হামলার তীব্র নিন্দা জানাই। জম্মু-কাশ্মিরে এই তিন যুব নেতা দারুণ কাজ করছিলেন। তাদের শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা। নিহতদের আত্মার শান্তি কামনা করি।

নরেন্দ্র মোদি ছাড়াও বন্দুকধারীদের গুলিতে তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ।

এই তিন জনকে নিয়ে এ বছর মোট ৯ জন বিজেপি নেতাকর্মী সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হলেন। এর আগে গত জুলাই মাসে বানডিপোড়া জেলা শাখা বিজেপির প্রেসিডেন্ট শেখ ওয়াসিম বারি আততায়ীদের হাতে নিহত হন। ওই সময় তার বাবা বসির আহমেদ শেখ এবং ভাই উমর সুলতানকেও হত্যা করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা