আন্তর্জাতিক

লকডাউন এড়াতে মাস্ক পড়া গুরুত্বপূর্ণ : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে না দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার বিরুদ্ধে লড়াইয়ে পুরোদমের লকডাউন এড়াতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলা এবং অন্যান্য পদক্ষেপের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এক অনলাইন সম্মেলনে বলেছেন, তিনি মহামারির অবসাদ বুঝতে পেরেছেন; যা কিছু মানুষ অনুভব করছেন। তবে কোনও ভ্যাকসিন অথবা ওষুধ এখন পর্যন্ত না আসায় এই ভাইরাস মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি। বাসায় থেকে কাজ করা, স্কুলের শিশুদের দূর থেকে পাঠদান, পরিবার অথবা স্বজনদের সঙ্গে কোনও মাইলফলক উদযাপন অথবা প্রিয়জনের বিদায়ে শোক জানাতে না পারাটা– অত্যন্ত কঠিন এবং এই অবসাদ বাস্তব। কিন্তু আমরা হাল ছেড়ে দিতে পারি না। আমরা অবশ্যই হাল ছাড়বো না। বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় করোনাভাইরাসের নতুন করে উত্থান শুরু হয়েছে। গত মার্চের প্রথম দফার সংক্রমণের চেয়ে এবারের ধাক্কা গুরুতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে উৎপত্তি হওয়া এই ভাইরাস বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে প্রায় ১২ লাখ মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবাবিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, করোনার সংক্রমণ দমনের চেষ্টা দেশগুলোর এখনই ছেড়ে দেয়া উচিত নয়। গত সপ্তাহে বিশ্বজুড়ে যতজন করোনায় আক্রান্ত হয়েছেন; তার ৪৬ শতাংশই ইউরোপের। এটি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন রায়ান। তিনি বলেন, ইউরোপীয় অঞ্চল এই মহামারির কেন্দ্রে পরিণত হয়েছে এটি নিয়ে কোনও ধরনের প্রশ্ন নেই। সূত্র : এএফপি, আলজাজিরা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা